শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ শ্রীপুরে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায়দের পাশে ইসমাইল হোসেন ফাউন্ডেশন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভেড়ামারায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই  বঙ্গোপসাগর থেকে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক  ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান -কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায়  প্রান গেল কয়রার শিশু কন্যা রাবেয়ার

অকাল মৃত্যুর অন্যতম কারণ হৃদরোগ, ব্রেনস্ট্রোক ডায়াবেটিসসহ নানা জটিল রোগ – ডা. শেখ শহীদুল্লাহ 

রিপোর্টারের নাম / ২৩০ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ২৭, ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ

জিএম সেলিম জাহাঙ্গীর ভ্রাম্যমাণ প্রতিনিধি :

 

বর্তমান প্রেক্ষাপটে অকাল মৃত্যুর অন্যতম কারণ হৃদরোগ,ব্রেনস্ট্রোক কিডনি ফেইলুরসহ নানা রকম জটিল রোগ।অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে এবং উচ্চরক্তচাপ এই সমস্ত জটিল সমস্যার কারণ। সময় মত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারলে নানা রকম জটিল রোগ থেকে নিজেকে রক্ষা করা যায়। যেকোনো রোগ প্রতিরোধ ও চিকিৎসা করতে হলে আগে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সে সম্পর্কে নিশ্চিত হতে হবে। আমাদের দেশের শতকরা ১০ থেকে ১৫ ভাগ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত পক্ষান্তরে শতকরা ২৫ ভাগ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন।

আমাদের দেশের প্রাপ্তবয়স্কদের একটি বিশাল গ্রুপ আছেন যারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছেন অথচ তারা জানেননা। এর মূল কারণ হলো: নিজের স্বাস্থ্য সম্পর্ক তে সম্পর্কে উদাসীনতা সচেতনতার অভাব। পরীক্ষা-নিরীক্ষা করতে অর্থব্যয়ের হিসাব। নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা যে আমার এ সমস্ত রোগ হবে না, ইত্যাদ। এ সকল বিষয় বিবেচনা করে পাইকগাছা ডায়াবেটিস সমিতির সভাপতি ও খুলনা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক পাইকগাছা এবং কয়রা উপজেলায় তিনটি ডায়াবেটিস সেন্টার গড়ে তুলেছেন। পাশাপাশি তিনি এই সমস্ত স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাপ্তাহিক ফ্রি ফ্রাইডে মেডিকেল চেকআপ সেন্টার গড়ে তুলেছেন বিভিন্ন জায়গায়। এই কর্মসূচির সূত্র ধরে লস্কর ইউনিয়নের বাতিঘর এর উদ্যোগে আসলাম ফার্মেসিতে প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ২৫ জন রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস,রক্তচাপ ওজন মেপে দেয়া হচ্ছে। পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ অথবা অধিক ওজনধারী চিহ্নিত করে উক্ত ব্যক্তিদের এ বিষয়ে করণীয় কি তার জন্যে লিফলেট বিতরণ মৌখিক পরামর্শ ও বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত শনিবার লক্ষিখোলা সরকারী প্রাইমারী স্কুলে উক্ত কর্মসূচি উদ্ভোধনী দিনে ১১৭ জন মানুষকে উক্ত সেবা প্রদান করা হয় যাদের মধ্যে ৩৯জন ডায়াবেটিস ১৭জন রক্তচাপ এবং ২০ জন অধিক ওজনধারী লোক ছিলেন। আশা করি এই কর্মসূচি এলাকার মানুষের স্বাস্থ্য উন্নয়ন ও চিকিৎসা ব্যবস্থায় একটি বিশেষ পরিবর্তন আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর