বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে কেন্দ্রীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঘরমুখো মানুষের ঢল, ঢাকা -টাঙ্গাইল ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট  অবহেলিত কয়রা-পাইকগাছায় উন্নয়নের প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর

অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের তালবীজ বপন কর্মসূচি

রিপোর্টারের নাম / ২০৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১২:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

 

তীব্র তাপদাহ ও বজ্র প্রতিরোধে তালবীজ বপন কর্মসূচি হাতে নিয়েছে অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ। প্রতিষ্ঠাতা আনোয়ার উল্লাহ এর তত্ত্বাবধানে গাজীপুরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ক্যাম্পাসে প্রায় একশত তালবীজ রোপণ এর পাশাপাশি কাঠবাদাম গাছ রোপন করা হয়

যাত্রার শুরু থেকেই দেশকে সবুজে শ্যামলে গড়ে তোলার জন্য, তাপদাহ কমিয়ে আনার জন্য ও বজ্রপাত নিয়ন্ত্রণ সহ সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ সংগঠন টি। সংগঠনের প্রতিষ্ঠাতা আনোয়ার উল্লাহ একজন সমাজসেবক ও শিক্ষক হিসেবে ইতোমধ্যে গাজীপুর জেলায় সুপরিচিত৷ বিডি ক্লিন গাজীপুরের জোনাল কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি, প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পেশাগত জীবনে একজন শিক্ষক(গাজীপুর সিটি স্কুল এন্ড কলেজ) ও রিসার্চ এসিস্টেন্ট (আইসিডিডিআরবি)। এর পাশাপাশি সবুজায়ন ও তাপদাহ সংকোচন সহ বজ্রপাত প্রতিরোধে কাজ শুরু করেছেন অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ নামের সংগঠনটি। সারাদেশে প্রায় একলক্ষ তালবীজ বপনের উদ্যোগে শুধুমাত্র গাজীপুর জেলায় ই প্রায় এক হাজারের উপর তালবীজ বপন করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের বিতর্ক পরিচালক আবু সালেহ মুসা, সাংগঠনিক সম্পাদক মো: রাশেদ খান, সিটি স্কুল এন্ড কলেজের সবুজায়ন প্রতিনিধি নাইম আহমেদ রাতুল, সদস্য বাবু দে, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল আমিন রাহাত, সদস্য অনিক তালুকদার ও বৃক্ষ চিকিৎসক আরিক সিদ্দিকী মাশফিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর