মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
সকল সফল ইতিহাসের দাবিদার একমাত্র তারুণ্যরাই। তারুণ্যদের হাত ধরেই এসেছে নিশ্চিত প্রাপ্তিগুলি। সকল ঘাত-প্রতিঘাত বাঁধা বিপত্তি পেরিয়ে এই তারুণ্যরাই ছিনিয়ে এনেছে সফল ইতিহাস’।
অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকে স্বপ্ন দেখেছে একটি সবুজায়ন ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার, এবং সকলের মানসিকতা পরিবর্তন করার।
অনুষ্ঠানের প্রধান অতিথি গাছা থানা বিএনপি সভাপতি জনাব মো:মনিরুল ইসলাম বাবুল সিপাই বলেন,”
আমার দল ও আমি এই দেশের জন্য ভাল কিছু করার দায়িত্বে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। আমরা অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এর সাথে যৌথভাবে একটি সবুজায়ন নগর গড়ে তুলতে সর্বাদা পাশে থাকবো।”
অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এর
প্রতিষ্ঠাতা জনাব আনোয়ার উল্ল্যাহ বলেন,” আমরা ভালো কিছু করার জন্য সমাজ কে পরিবর্তন করার জন্য আমাদের সংগঠন তারুণ্যরা স্বপ্ন দেখে
গাজীপুর তথা পুরো দেশকে সবুজায়ে পরিবর্তন করার,
সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ রোপনে উৎসাহিত করতেই জলবায়ু অলিম্পিয়াড এর আয়োজন। ”
জলবায়ু অলিম্পিয়াড আয়োজনে সর্বাধিক সহযোগিতা করেন গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি জনাব আব্দুল হালিম মিয়া স্যার।তিনি বলেন,”আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীরা বৃক্ষ রোপনে সচেতন হলে একটি সবুজায়ন বাংলাদেশ গড়ে তুলতে সম্ভব হবে”।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি গাছা থানার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জব্বার সরকার এবং সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মন্ডল ও অন্যান্য নেতৃবৃন্দ এবং অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এর উপদেষ্টা জনাব হাবিবুর রহমান, আব্দুস সাত্তার। পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রক্ষায় সংগঠন এর দায়িত্বশীল রাজন রাজু ও মোসাদ্দিক হাসান,নাঈম রাতুল কে সন্মাননা স্মারক প্রদান করা হয়। অত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন গাজীপুরের বিভিন্ন স্কুল সমূহ যেমম- ল্যাংগুয়েজ উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুল কাদের ক্যাডেট স্কুল, অরবিট আর্দশ বিদ্যাপিঠ, সুলতান মেমোরিয়াল স্কুল,ন্যাশনাল মডেল একাডেমি, হাজী আবুল কাশেম ক্যাডেট স্কুল, জয়নাল আবেদীন আইডিয়াল স্কুল,সিটি স্কুল অ্যান্ড কলেজ, আবু বক্কর মেমোরিয়াল স্কুল, দ্যা চাইল্ড হ্যাভেন একাডেমি, মিয়া সিরাজুল হক উচ্চ বিদ্যালয়, উত্তরণ আদর্শ বিদ্যাপিঠ, প্যাসিফিক হাই স্কুল।