রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের আজ ১ সেপ্টেম্বর যাত্রা শুরু

রিপোর্টারের নাম / ১৭৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ১, ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ

মো: জনি হাসান, গাজীপুর জেলা প্রতিনিধি:

 

সারা পৃথিবী জুড়ে ক্রমবর্ধমান উন্নয়নের ধারাবাহিকতায় জীববৈচিত্র্য হুমকির মুখে। প্রতিযোগিতামূলক উন্নয়নের ফলে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র কম বেশি পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ সহ বেশ কিছু রাষ্ট্র। সম্প্রতি চলতি বছরের জুলাই মাসে ১০০০ বছরের মধ্যে সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আমাদের দেশে। কার্বন ডাই অক্সাইড ও মিথেন গ্যাসের উৎপাদন আশঙ্কা জনক হারে যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি গাছপালা কাটা হয়েছে নির্বিচারে।

 

প্রধান আলোচক জনাব আমিনুল ইসলাম তিতাস স্যার বলেন-“জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দৃশ্যমান হওয়ার ফলে পৃথিবীব্যাপী পরিবেশবাদী সংগঠন ও গবেষকরা জনসচেতনতা তৈরিতে কাজ করছে। অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের আজ ১ সেপ্টেম্বর যাত্রা শুরু। শুরু থেকেই তারা বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি দেশব্যাপী জনসচেতনতা তৈরিতে কাজ করবে।

তাদের এই উদ্যোগ কে আমি সাধুবাদ জানাই, আমি আজ এই তরুণদের দেখে অনুপ্রাণিত, আমি এদের মধ্যেই খুঁজে পাই আগামীর সবুজায়ন বাংলাদেশ।”।

 

প্রধান অতিথি জনাব আমিনুল ইসলাম বলেন, ”

প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নিজের পেশার প্রতি সম্মান রেখে এবং দেশপ্রেমের চেতনায় বলিয়ান হয়ে রাষ্ট্রকে আগামী প্রজন্মের জন্য নিরাপদ করতে পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রেখে চলতে হবে।

 

সভাপতি মো:মশিউর রহমাব বলেন- “পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে আমি সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বদ্ধ পরিকর। আমি অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ এর চিন্তাভাবনার সাথে একাত্মতাবোধ ঘোষণা করলাম”।

 

সংগঠন এর প্রধান উপদেষ্টা মো:হাফিজুল ইসলাম মুন্না বলেন- “অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ একঝাঁক তরুণ, মেধাবী ও প্রবীণদের নিয়ে অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের যাত্রা শুরু । ইহা সেচ্ছাসেবী, অরাজনৈতিক, অলাভজনক সংগঠন। যার মূল লক্ষ ও উদ্দেশ্য হলো বৃক্ষ রোপন করা। পাশাপাশি শিশুদের অবুজ মনে সবুজের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় জাগিয়ে তোলার জন্য-“অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ”।

 

প্রতিষ্ঠাতা মো:আনোয়ার উল্ল্যাহ বলেন-

” আমরা স্কুল ভিত্তিক টিম গঠন এর মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে পরিবেশ সচেতন একজন শিক্ষক কে এই অক্সিজেন ব্যাংকের দায়িত্ব প্রধান করবো যাকে বলা হয় – “Green Ambassador ”

অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশ স্লোগান –

” Challenge for Solution, Save Earth, Save Bangladesh”

পাশাপাশি আমরা স্কুল ও কলেজ ভিত্তিক টিম গঠন করবো। স্কুলটিম ও কলেজ টিম গুলোর জন্য আমাদের আরেকটা স্লোগান –

“আমার টাকায় আমার গাছ

সবুজ রাখবো চারপাশ ”

 

বৃক্ষ রোপন এর পাশাপাশি বৃক্ষ লালন পালনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আমরা শিক্ষার্থীদের মধ্যে একজন স্কুলের টিম লিডারের নাম দিয়েছি –

 

” প্লান্ট ডক্টর “


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর