শ্রীপুর উপজেলা প্রতিনিধি:
শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মোড় থেকে শ্রীপুর যাওয়ার পথে মটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় শাকিল (২০) । আহত শাকিল কে চিকিৎসা করানোর উদ্দেশ্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তার তার মৃত্যু হয় ।
নিহত শাকিল কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের আবুল হোসেনের ছেলে । শাকিলের মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে গেছে পরিবারের সদস্যরা।