মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতিরিক্ত সচিব এর ব্রি পরিদর্শন

রিপোর্টারের নাম / ২০৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, মে ২৫, ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সস্প্রসারণ অনুবিভাগ) ড. মলয় চৌধুরী শনিবার (২৫ মে ২০২৪) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর সদর দপ্তর পরিদর্শন করেন। এ উপলক্ষে ব্রি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর।

এর আগে সকালে ড. মলয় চৌধুরী ব্রি সদর দপ্তরে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ড. মো: শাহজাহান কবীর। পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্রির মহাপরিচালক ধানের জাতসহ বিভিন্ন লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের ক্ষেত্রে ইনস্টিটিউটের অর্জন ও সাফল্য, চলমান গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।

 

পরে অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী ব্রির কেন্দ্রীয় গবেষণাগার, রাইস মিউজিয়াম, ব্রি জিন ব্যাংক, ফার্ম মেশিনারি শেড পরিদর্শন করেন।

 

সভায় ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ, উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানমসহ ব্রির সকল বিভাগ ও শাখা প্রধান এবং জ্যেষ্ঠ বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন।

 

ক্যাপশন: ব্রির মাননীয় মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর