নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
বাংলাদেশের অন্যতম স্বনামধন্য রাষ্ট্রবিজ্ঞানী ও বুদ্ধিজীবী মরহুম অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টার”-এর উদ্যোগে ২৬ জুলাই শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসনে মানিক মিয়া হলে এক স্মরণসভা ও স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্মারক বক্তৃতা উপস্থাপন করেন, বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস ড.এম শমশের আলী। অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এর দীর্ঘদিনের সহকর্মী হিসাবে তিনি তাঁর স্মারক বক্তৃতায় অধ্যাপক এমাজউদ্দীন এর দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন বর্ণাঢ্য দিক তুলে ধরে বলেন, “তিনি রাষ্ট্রবিজ্ঞান চর্চায় শুধু নয়, সমাজ উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার এবং অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার ধারক ছিলেন। তাঁর কাজ আমাদের আগামীর পথ নির্দেশ করে।”দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী ও রাষ্ট্রবিজ্ঞানী মরহুম অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এর সুযোগ্য কন্যা ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্যে অধ্যাপক জিন্নাত আরা নাজনীন বলেন, “অধ্যাপক এমাজউদ্দীন আহমদ তাঁর মৃত্যুর পূর্ব পর্যন্ত ১১ বছর সময়ে স্বৈরাচার ফ্যাসিস্ট শাসকদের শত নির্যাতন ও নিপীড়নের মধ্যেও কীভাবে গণতন্ত্রের পক্ষে কথা বলে গেছেন তা বিস্তারিত তুলে ধরেন। অধ্যাপক নাজনীন অধ্যাপক আহমদ এর জীবন ও আদর্শের বিষয়টিকে গুরুত্বারোপ করেন।”অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এর অন্যান্য সন্তান, নাতনি, বিশিষ্ট রাজনীতিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাবিদ, সাংবাদিক, রাষ্ট্রবিজ্ঞানীসহ গুণগ্রাহী নানা শ্রেণ- পেশার মানুষ। তাঁরা বলেন, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ছিলেন সত্য, যুক্তি ও ন্যায়ের অনুসারী এক মননশীল চিন্তাবিদ, যিনি গণতান্ত্রিক মূল্যবোধ ও আপসহীন একজন ষোলআনা খাঁটি মানুষ। বক্তাগণ তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক লতিফ মাসুম বলেন, “এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টার”-এর প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে অধ্যাপক এ মূল্যবোধ, চিন্তা ও গবেষণাকে ধারণ ও প্রচার করা। তিনি আরও জানান, দেশের এই ক্রান্তিলগ্নে এমাজউদ্দী ন এর আদর্শ ও তাঁর লেখা থেক অনুপ্রেরণা নিয়ে এগিয়ে গেলে আমরা একটা গণতান্ত্রিক ও সফল বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবো বলে তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানের শুরুতেই অধ্যাপক এমাজউদ্দীন এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।