শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ

বায়জিদ হোসেন, মোংলা / ৪১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলা

বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। একটা দল হকিস্টিক জোগাড় করছে। জাল ব্যালট ও সিল উদ্ধার হচ্ছে। ভোট নিয়ে যে দুর্বৃত্তায়ন করবে তাকে ধরে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। আমরা দীর্ঘ সংগ্রাম করেছি গণতন্ত্র ও ভোটারাধিকারের জন্য। কেন্দ্রে যদি কেউ ভোট দুর্নীতি, চুরি ও জালিয়াতি করে তাদেরকে দমন করতে হবে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রত্যেককে ভোট কেন্দ্রে পাহারা দিতে হবে। বাহিরে এমন বলয় তৈরি করতে হবে যাতে প্রিজাইডিং ও পোলিং অফিসার যেন ভিতরে কোন দুর্নীতি করার সুযোগ না পায়। প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষে অফিসাররা বের হবে, তার আগে বের হতে পারবেনা। তিনি আরো বলেন, মা-বোনেরা ভোট কেন্দ্রে অবস্থান নিবেন। অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শুক্রবার বিকেলে মোংলার সোনাইলতলায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ হিল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রুস্তুম আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা বাবুল হোসেন রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন ও উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুল ইসলাম, সহ স্থানীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর