সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

অন্তর্বতী সরকারের আমলে কোনো বাহিনীতেই দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়নি-স্বরাষ্ট্র উপদেষ্টা

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৪৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বতী সরকারের আমলে কোনো বাহিনীতেই দুর্নীতির মাধ্যমে বা তদবিরের মাধ্যমে নিয়োগ হয়নি। দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। কোনো কারা সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন ভাঙ্গে না-সে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় গাজীপুরে কাশিমপুর কারা কমপ্লেক্সে নারী নবীন কারারক্ষীদের (৬৩তম ব্যাচ) বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কারাগার অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ। কারাগার রাষ্ট্রের বিচার ব্যবস্থার মাধ্যমে বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করে। অপরাধ দমন, অপরাধীর সংশোধন এবং সামাজিক পূনর্বাসনের প্রক্রিয়ায় কারা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারাগারের প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। কারা বন্দিদের প্রতি মানবিক আচরণ, ন্যায্য সুযোগ সুবিধা, বৈষম্যহীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ কেবল আইনগত বাধ্যবাধকতা নয় এটি রাষ্ট্রের নৈতিক অবস্থার প্রতিফলন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন ভন্ডুলের কোনো সম্ভাবনা নেই। ৫ আগস্টের পর যেসব জঙ্গি সন্ত্রাসী ছিল তারা বিভিন্ন দেশে পালিয়ে গেছে। তাদের যারা সমর্থক ছিল, সন্ত্রাসী ছিল তারাও এখন নেই। তাদের সাহস নেই বলেই পালিয়ে পালিয়ে নানা কথা বলছে। তিনি নবীন কারারক্ষীদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এবং তাদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন।

৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের মধ্যে ড্রিলে প্রথম স্থান অধিকার করেন লিজা খাতুন, পিটিতে রায়হানা আক্তার সুবর্ণা, ফায়ারিংয়ে মানসুরা এবং আন আর্মড কম্ব্যট জুথি পারভীন, লিখিত পরীক্ষাসহ সর্ব বিষয়ে রায়হানা আক্তার সুবর্না প্রথম স্থান অধিকার করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তাফা কামাল, কর্নেল তানভীর হোসেন, কর্নেল মেছবাহুল আলম সেলিম, জাহাঙ্গীর কবির এবং প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতান , গাজীপুরের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুর জেলা প্রশাসক মোঃ আলম হোসেন, গাজীপুর জেলার পুলিশ সুপার শরিফ উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর