শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা: জি এম কাদের

রিয়াজুল হক সাগর, রংপুর / ২৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‌‘অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা। আসলে তারা গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোট নিয়ে ক্ষমতায় থাকতে চায়। এনসিপি ও জামায়াতও থাকবে তাদের সঙ্গে। তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই গণভোটের বাহানা নিয়েছে।’

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে রংপুরে এসে নগরীর সেনপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। রংপুর-৩ আসনে দলের প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে নিজ এলাকায় আসেন দলটির চেয়ারম্যান।

 

জাপার চেয়ারম্যান বলেন, ‘এই সরকারের কাছে জনগণের কোনও জবাবদিহি নেই। নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে, জনপ্রতিনিধিরা যে সরকার গঠন করবে, তাদের তারা কোনও ক্ষমতা দেবে না; এমন ষড়যন্ত্র করা হচ্ছে। সেখাবে সবকিছু করা হচ্ছে।’

 

অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রেখে জি এম কাদের বলেন, ‘জামায়াত, এনসিপি ও বর্তমান সরকার মিলে একটি সরকারি দল হয়ে গেছে। এই নির্বাচনে জাতীয় পার্টি এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না। যেহেতু সরকারি দলের অধীনে নির্বাচন হচ্ছে, সরকারের অধীনে এনসিপি তাদের পৃষ্ঠপোষকতায় দল গঠন করেছে এবং জামায়াতও বিভিন্নভাবে এনসিপির সঙ্গে যুক্ত। কাজেই জামায়াত, এনসিপি এবং বর্তমান সরকার মিলে একটি সরকারি দল। ফলে তাদের অধীনে নির্বাচন কখনও সুষ্ঠু হবে না। এই নির্বাচন খারাপ হবে এতে কোনও সন্দেহ নেই। বড় একটি দল বাদ পড়েছে। তবু লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রতিদিন সংঘর্ষ হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে। কাজেই নির্বাচন ভালো হবে না।’

 

মতবিনিময় সভায় জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেনসহ স্থানীয় জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুক্রবার থেকে জি এম কাদের নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ করবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর