রোমান আহমেদঃ শ্রীপুর
গাজীপুর শ্রীপুরে বিশ্ব মে দিবসে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাসুম বিল্লাহ (২৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। পহেলা মে ( সোমবার ) ২৩ইং বিকেলে, উপজেলার গাজীপুর ইউনিয়ন নায়েবালী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় ইবনেসিনা ঔষধ কোম্পানির কারখানায় কর্মরত একজন ইলেকট্রনিক মিস্ত্রী কাজ করার সময় বিদ্যুতিক শর্টসার্কিটে আঘাত প্রাপ্ত হলে চিকিৎসার জন্য মাওনা আল-হেরা হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফজল মোঃ নাসিম। নিহত মাসুম বিল্লাহ (২৫) যশোর মনিরামপুর, চন্দ্রপুর গ্রামের মনোহর বিল্লাহ এর ২য় ছেলে। তিনি ওই এলাকায় বাসাভাড়া থেকে ওই কোম্পানিতে কাজ করতেন। ঘটনার দিন রাতে নিহত ব্যক্তির লাশ নিয়ে কোম্পানির কাছে গেলে ওই কোম্পানি লাশের ক্ষতিপূরণ না দিয়ে উল্টো তাদের শ্রমিক বলে অস্বীকার এবং ঘটনাস্থলে ভিড় জমাতে নিষেধ করে। পরবর্তীতে তাদের কথা উপেক্ষা না করে কারখানা শ্রমিকেরা আন্দোলন শুরু পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোঃ নাসিম আজকের বিজনেস বাংলাদেশকে জানান ঘটনার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে আমাদের মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টুকে পাঠাই পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ নিহত ওই শ্রমিকের পরিবারের সাথে কথা বলে ক্ষতিপূরণ দেয়ার কথা স্বীকার করে। নিহতের পরিবার বিনা ময়নাতদন্তের লাশ বাড়িতে নেয়ার জন্য থানায় আবেদন করে পরবর্তীতে ঘটনা বিবেচনা করে আমরা নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করি।