শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

অবশেষে পাইকগাছা পৌরসভার জলবদ্ধতা নিরসনে ড্রেনেজ ও বাঁধ নির্মাণ কাজ শুরু

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ১০০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ২২, ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

অবশেষে খুলনার পাইকগাছা পৌরসভার জলবদ্ধতা নিরশনে পানি নিস্কাশনের পাকা ড্রেনেজের কাজ শুরু হয়েছে। একই সাথে ড্রেনেজের দু-ধারের বাঁধের উপর ২’শ বিভিন্ন প্রজাতির লবণ সহিঞ্চু গাছের চারা লাগানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, পাইকগাছা পৌরসভার কাঁচা বাজারের পাশে শিবসা নদীর চর ভরাটী জায়গার উপর দিয়ে শুরু হয়েছে পয়নিস্কাশনের জন্য পাকা ড্রেনেজের কাজ। যার দু-ধারে নির্মিত বাঁধের উপর দিয়ে ২ শতাধিক লবণ সহিষ্ণু গাছের চারাও লাগানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে কেওড়া, গরান, গেওয়া, সুন্দরী, গোলপাতাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। পৌরবাসীর দীর্ঘদিনের দাবী জলাবদ্ধতা নিরসন ও শহর রক্ষা বাঁধ নির্মাণ। প্রতিবছর অতিবৃষ্টি, জোয়ারের পানি বৃদ্ধি ও বন্যায় পৌরসভার প্রাণ কেন্দ্র ৭ ও ৮ নং ওয়ার্ড পানিতে তলিয়ে জলবদ্ধতা সৃষ্টি হয়। যাতে জনভোগান্তি চরম আকার ধারণ করে। তাই জনগণের দাবীর প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ চলতি বছর ড্রেনেজ, তেলাসাইডি বাঁধ নির্মান ও মাটির কাজের পরিকল্পনা নেয়। যা বাস্তবায়নে গত ২০ মে কাজ শুরু হয়েছে। ১৮০ মিটার প্রাথমিক কাজের জন্য ৩ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আরও সম্প্রসারিত হবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠান নাঈম এন্টারপ্রাইজের সত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, ডেনেজ নির্মাণ কাজ দ্রুতই শেষ করে ২’শতাধিক গাছের চারাও জনস্বার্থে লাগিয়ে দেয়া হবে।

 

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহেরা নাজনীন জানান, জলবদ্ধতার নিরসনে বর্ষার আগেই ড্রেনেজ নির্মান কাজ শেষ হলে আর জলবদ্ধতা থাকবেনা। এ জন্য দ্রুত কাজ শেষ করার জন্য ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর