লেখক, মোহাম্মদ আলী (বি.কম)
অবহেলা তুমি, চার-টি অক্ষরের শব্দ।
তুমি আনন্দ উল্লাস,সুখ-শান্তি কেড়ে নিয়ে।
কতই না মানুষের জিবন , করেছ স্তব্ধ।
তোমার তীব্র,আঘাতের কবলে ভীড়ে।
কতই না, মানুষের জীবন থেকে,
হাসি খুশি, আনন্দ উল্লাস,
চলে গিয়েছে ধীরে ধীরে।
অবহেলা তোমার,তীব্র আঘাতের ভিড়ে।
গভীর সু-সম্পর্কে বন্ধন গুলো।
হৃদয় থেকে,হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে।
তোমার,অবামূল্যনের কবলে পড়ে।
কষ্টের যন্ত্রণায়,হৃদয়ে রক্তক্ষরণ করে।
অবহেলিত-দের চোখের জল ঝরে।
অবহেলা তোমার, তীব্র আঘাতের ভিড়ে।
শত সহস্র হৃদয়, ভেঙ্গে গিয়েছে ধীরে ধীরে।
অবহেলা তুমি,চার-টি অক্ষরের শব্দ।
কতই না মানুষের জীবন,তুমি করে দিয়েছ স্তব্ধ।
অবহেলা তোমার, তীব্র আঘাতের ভিড়ে।
শত সহস্র সহজ সরল, শান্ত মানুষকে।
প্রচন্ড জিদি,তীব্র প্রতিবাদী করেছ ধীরে ধীরে।
অবহেলা তোমার, তীব্র আঘাতের ভিড়ে।
কতই না,সহজ সরল শান্ত লোক,
আত্মহত্যা করে, জীবন দিয়েছে যুগ যুগ ধরে।
অবহেলা তুমি,এভাবে আর কত করিবে।
সহজ সরল মানুষের জীবন স্তব্ধ।
এবার মানুষকে মূল্যায়ন করে,
অবামূল্যণ-কে চিরতরে কর জব্দ।
অবহেলা তুমি,চার-টি অক্ষরের শব্দ।
কতই না মানুষের জীবন, তুমি করে দিয়েছ স্তব্ধ।
অবহেলা, তুমি আমায় করেছ, ধীরে ধীরে উগ্রবাদী।
তাইত আজ আমি, তোমার সাথে সকল সম্পর্ক,
ছিন্ন বিচ্ছিন্ন করে, তোমার বিরুদ্ধে হয়েছি তীব্র প্রতিবাদী।
অবহেলা,তুমি আমায় দিয়েছ উত্তম শিক্ষা।
তাইত আজ আমি, চিরতরে তোমায় জানাই ধিক্ষা।