শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

অবৈধভাবে বিল সেচ, বাধা দেওয়ায় কৃষক আহত

রিপোর্টারের নাম / ১৩৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ

অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নানুয়া দশপাশা ও পাশুয়া হারুয়া বিলে অবৈধভাবে সেলো মেশিন ব্যবহার করে বিল শুকানোর কাজে বাধা দেওয়ায় আতিক ইকবাল (৪০) নামে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে।

 

শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী আতিক ইকবাল মধ্যনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, মোঃ মুক্তার হোসেন, মোঃ গোলাম মৌলা, মোঃ আক্তার হোসেন, মোঃ তুষার মিয়া, মোঃ গোলাম মোস্তফা, মোঃ কাবিরুল ইসলাম ও মোঃ অলিনুর রহমান মিলে তাকে বেধড়ক মারধর করে।

 

ভুক্তভোগী আতিক ইকবাল ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরসতীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা।

 

আতিক ইকবাল জানান, “ইজারাদাররা কয়েকদিন ধরে রাতে সেলো মেশিন চালিয়ে বিল শুকিয়ে মাছ ধরছে। এতে ফসলের মৌসুমে জমিতে পানির সংকট তৈরি হবে। আমি বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি প্রমাণস্বরূপ কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করতে বলেন। ছবি তুলতে গেলে অভিযুক্তরা আমার মোবাইল কেড়ে নেয় ও গালাগাল করে। একপর্যায়ে তারা আমাকে মারধর করে।”

 

অভিযুক্ত গোলাম মাওলা বলেন, “আতিক ইকবাল ভিডিও করায় আমার ভাতিজা মুক্তার হোসেন তার মোবাইল ছিনিয়ে নেয়, তবে পরে তা ফেরত দেওয়া হয়। কথা-কাটাকাটি হয়েছে, হাতাহাতিও হয়েছে, তবে মারামারি হয়নি।”

 

স্বরসতীপুর গ্রামের বাসিন্দা মাওলানা মোজাম্মেল হক বলেন, “এরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট তৈরি করে এ ধরনের কাজ করছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কেউ এভাবে বিল শুকিয়ে ফসলের ক্ষতি করতে না পারে।”

 

এ বিষয়ে মধ্যনগর উপজেলার ইউনিয়ন তহসীলদার গোলাম সারোয়ার বলেন, “আমি মাঠ পর্যায়ে পুলিশের উপস্থিতিতে দুটি সেলো মেশিন জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রেখে আসি।”

 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, “আমরা সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব শিগগিরই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ বিষয়ে মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর