মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

অভয়নগরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে আহত করলেন আপন ভাই

রিপোর্টারের নাম / ২১৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ২৯, ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

যশোরের অভয়নগর উপজেলার ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নের সিদ্দিপাশা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইফুল ইসলাম(৪৫) নামে এক ব্যক্তিকে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে আহত করেছে আপন দুই বড় ভাই। এবিষয়ে অভয়নগর থানায় ভিকটিম অবসরপ্রাপ্ত সেনা সদস্যে স্ত্রী মোছাঃ আমেনা বেগম বাদি হয়ে লিখিত অভিযোগ করেছেন। গত ২৮মার্চ মঙ্গলবার আনুঃ বেলা সাড়ে ১১টার সময় ঘটনাটি ঘটেছে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিদ্দিপাশা গ্রামের শিরাজ শেখের ছেলে মোঃ সাইফুল ইসলাম দীর্ঘদিন সেনাবাহিনীতে চাকুরী করাকালীন আপন ভাইদের কাছ থেকে জমি কিনেছিলো এবং বড় ভাই শহিদুল ইসলাম(৪৭), ভুক্তভোগীর কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিলো। যে ধারের টাকা ও জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারি ধারাবাহিকতায় আজ সকালে ওই ভুক্তভোগী ঘেরের পানি ছাড়াকে কেন্দ্র করে বড় দুই ভাই ভিকটিমকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে আহত করে। তারা হলেন উপজেলার সিদ্দিপাশা গ্রামের মৃত শিরাজ শেখের ছেলে নূর ইসলাম শেখ(৪৭) ও মোঃ শহিদুল ইসলাম শেখ(৫০)।

 

অভিযোগ সূত্রে আরো জানা যায়, মোঃ শহিদুল ইসলামের নামে হত্যা মামলা সহ অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে। এবিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মৃত-শিরাজ শেখের ছেলে মোঃ সাইফুল ইসলাম বলেন, আমি সেনাবাহিনীর চাকরি করার সময় আমার ওই বড় ভাই শহিদুল মামলায় জামিন পাওয়ার জন্য আমার কাছ থেকে তিন লাখ টাকা জমি দেওয়ার কথা বলে গ্রহন করে। এবং আমি নিজ ভাইদের কাছ থেকে ১৭ শতক জমি কিনেছি, আমাকে ওই জমি থেকে উচ্ছেদ করার জন্য বড়ো ভাই নূর ইসলাম ও শহিদুল প্রাই সময় আমি সহ আমার পরিবারের উপর অত্যাচার করে। আজ আমার নিজ ঘেরের পানি ছেড়ে দেয় আমি জিগ্যেসা করতে গেলে তারা দুইজন মিলে বাশের লাঠি সোটা দিয়ে মারপিট করে এবং হত্যা করার চেষ্টা করে, আমি এর সঠিক বিচার চাই।

 

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর