সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

অভয়নগরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ চারটি কুটির শিল্প কারখানা

রিপোর্টারের নাম / ১৮৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ৪, ২০২৩, ৪:৪৯ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :

 

অভয়নগরে বেলুন-পিঁড়ি তৈরির চারটি কুটির শিল্প কারখানা আগুনে পুড়ে গেছে। শনিবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ নামের স’মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। স’মিল ও কুটির শিল্প কারখানার মালিক মাহমুদ কবীর জানান, মিলের পাশে তার ও বাঘুটিয়া ইউনিয়নের বিভাগদী গ্রামের কার্তিক বিশ্বাসের চারটি কুটির শিল্প কারখানা রয়েছে।

 

কারখানায় কাঠ দিয়ে বেলুন, পিঁড়ি, রিহালসহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়। শনিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কারখানার একটি ঘরে আগুন দেখা যায়। এসময় এলাকাবাসী নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই চারটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অপর কুটির শিল্পের মালিক কার্তিক বিশ্বাস জানান, আগুনে কারখানার মোটরসহ সব কিছু পুড়ে গেছে। তার ও মাহমুদের পুড়ে যাওয়া চারটি কারখানায় সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় আট লাখ টাকা। রাতে কারখানায় কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

 

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার জানান, আগুন লাগার সংবাদ দেরিতে দেওয়া হয়েছে। তাছাড়া ঘটনাস্থলে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে সমস্যা হয়েছে। যে কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। হতাহতের ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর