শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ শ্রীপুরে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায়দের পাশে ইসমাইল হোসেন ফাউন্ডেশন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভেড়ামারায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই  বঙ্গোপসাগর থেকে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক  ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান -কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায়  প্রান গেল কয়রার শিশু কন্যা রাবেয়ার

অভয়নগরে এক গৃহবধূর মরাদেহ উদ্ধার : স্বামী পলাতক

রিপোর্টারের নাম / ৩৩২ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ৬, ২০২৩, ৪:৫১ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি :

 

 

অভয়নগরে এক গৃহবধূর মরাদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় স্বামী পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর ৪ নং ওয়ার্ডে বুইকরা এলাকার রেল স্টেশন পৌর কবরস্থানের সামনে। নিহতের নাম শুকুরণ বেগম(২৮)। তিনি বসুন্দিয়া এলাকার গাইদগাছী গ্রামের মো. রফিকের মেয়ে। স্থানীয়রা জানান, ইজিবাইক চালক বিল্লাল হোসেন তার স্ত্রী শুকুরণকে প্রায় মারপিট করেন। প্রায় সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। নিহত শুকুরণ বেগম এর ভাই রায়হান হোসেন জানান, আমার বোনকে পরিকল্পিত ভাবে দুলাভাই গলায় ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। আমার বোনের ২ সন্তান ফাহাদ (৫) সাদিক (৩) অসহায় হয়ে পড়েছে। আমরা বাদী হয়ে বিল্লাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

 

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, সকাল ১০ টায় এক গৃহবধ‚র লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো জন্য পাঠানো হবে। এটা হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে রহস্য উদঘাটন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর