সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

অভয়নগরে কয়লা নিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রিপোর্টারের নাম / ১১৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় রাসায়নিক কয়লা বিক্রি করে প্রতারণা করে কয়লা না দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ নভেম্বর রবিবার দুপুর আনুঃ ২ টার সময় উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজারে ঘটনাটি ঘটেছে। এব্যাপারে ভূক্তভোগী উপজেলা মশরহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আঃ ওহাব মুন্সির ছেলে মোঃ বিটু আহম্মেদ বাদি হয়ে আলোচিত প্রতারকের নাম উল্লেখ করে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা গুয়াখোলা গ্রামের মৃত এস এম সেকেন্দারের ছেলে এস এম শরিফুল ইসলাম ওরফে মিঠু ভুক্তভোগীর ব্যবসায়িক সূত্রে চেনাজানা থাকার কারণে এক ট্রাক কয়লা প্রয়োজন থাকায় আসামি শরিফুলকে জানালে সে এক ট্রাক কয়লা বাদির কাছে বিক্রি করতে চায়। বাদি সরল মনে বিশ্বাস করে আসামি শরিফুলকে কয়লার সমুদয় ৪ লাখ ২০ হাজার টাকা ঘটনার তারিখে নগদ দেয়। কিন্তু রাজ টেক্সটাইল মিলের পেছনে উত্তরা ট্রেডার্সের ঘাটে কয়লা লোড দিতে গেলে বাদী প্রতারণার বিষয়টি বুঝতে পারে। এ পর্যন্ত বাদিকে কয়লা না দিয়ে আসামি শরিফুল বিভিন্ন হুমকি দিয়ে প্রতারণা করছে, কয়লাও দিচ্ছে না টাকাও ফেরত দিচ্ছে না। ফলে ভুক্তভোগী পড়েছে চরম বিপাকে। যে কারণে ভুক্তভোগী ন্যায় বিচার পেতে থানায় অভিযোগ করেছে।
এবিষয়ে এস এম শরিফুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমি কোন টাকা নিইনি।
অভয়নগর থানার এএসআই আতিয়ার রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর