শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

অভয়নগরে কৃষকের উন্নয়নে ‘সিআইজি কংগ্রেস’ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৩২ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ১৭, ২০২৩, ৭:৫৪ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

যশোরের অভয়নগর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক ও কৃষাণীদের ভাগ্যোউন্নয়নে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট ফেজ-২ (এনএটিপি-২) এর আওতায় গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (খামার বাড়ি) সুশান্ত কুমার তরফদার।

 

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পরিচালক (শষ্য) আবু তালহা, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়েদা নাসরিন জাহান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন। সঞ্চালনা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (শ্রীধরপুর ইউনিয়ন) হাফিজা খানম। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিআইজি গ্রুপের ১৫০ জন কৃষক ও কৃষাণী এই কংগ্রেসে অংশগ নেন। দুপুরে সম্মেলনের ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর