শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অভয়নগরে কৃষক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৩৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫, ৯:১২ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে তিনমাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে যশোরের অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে শুক্রবার বিকালে শ্রীধরপুর ইউনিয়ন কলেজ মাঠ প্রাঙ্গণে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোঘল সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিকদলের সিনিয়র সহ—সভাপতি ও অভয়নগর থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাইম মোড়ল, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন, এ্যডভোকেট শিহাবুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন, শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর