মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

অভয়নগরে কেন্দ্রবিন্দু-৮৮’র শিক্ষাবৃত্তি পেলো একশ চারজন শিক্ষার্থী

রিপোর্টারের নাম / ৩২৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ৪:৪২ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

 

 

যশোরের অভয়নগরে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ১০৪ জন গরিব মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। কেন্দ্রবিন্দু-৮৮ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানে গতকাল শনিবার দুপুরে নওয়াপাড়া বাসস্ট্যান্ট সংলগ্ন সাগরিকা শপিং মলের দ্বিতীয় তলায় শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

কেন্দ্রবিন্দু-৮৮ এর সভাপতি ও অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও সরকার গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, পল্লী মঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, কেন্দ্রবিন্দু-৮৮ এর সহ-সভাপতি আবু জাফর সরদার, যুগ্ম সম্পাদক কৃষিবিদ শ্যামল পাল, সাংগঠনিক সম্পাদক আহসানুজ্জামান রাজা, প্রচার সম্পাদক নিতিশ রঞ্জন সাহা, সদস্য মারুফ হোসেন, এনামুল কবীর বুলবুল, আব্দুস সালাম, শাহিনুল ইসলাম ও দেবানন্দ চক্রবর্তী। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন, কেন্দ্রবিন্দু-৮৮ এর সাধারণ সম্পাদক মশিউল আলম পিন্টু ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।

 

এ ব্যাপারে সভাপতি আসলাম হোসেন বিশ্বাস জানান, ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০২ জন শিক্ষার্থীকে নগদ এক লাখ দুই হাজার টাকা শিক্ষাবৃত্তি ও ২ জন অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। অভয়নগরে ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের ৪০জন বন্ধুর সমন্বয়ে কেন্দ্রবিন্দু-৮৮ নামের এ সংগঠনি পরিচালিত হয়ে আসছে। মানুষ, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করাই এ সংগঠনের মূলমন্ত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর