মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

অভয়নগরে কোটি টাকার সম্পদের লোভে বড় ভাইয়ের অবহেলায় পাগল রুপে ছোট ভাই

রিপোর্টারের নাম / ১৯৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, এপ্রিল ১৬, ২০২৩, ৮:৫৩ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শংকরপাশা গ্রামে পিতার রেখে যাওয়া কোটি টাকার সম্পদ আত্মসাৎ করতে আপন বড় ভাই মরিয়া হয়ে উঠেছে। যে কারণে ছোট ভাইকে বিভিন্ন ভাবে শারীরিক ও মানুষিক নির্যাতনসহ ঘুমের ঔষধ প্রয়োগের মাধ্যমে পাগল হতে বাধ্য করেছে বলে তথ্য অনুসন্ধানে জানা গেছে। সরেজমিনে জানা গেছে, উপজেলার শংকরপাশা গ্রামের মৃত- রাজ্জাক মুন্সী ওরফে প্রফেসর এর দুই ছেলে ও এক স্ত্রী রেখে তিনি কোটি টাকার সম্পদ রেখে মৃত্যু বরণ করেন। বড় ছেলে মাহমুদুল নবী, তিনি বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে প্রেমবাগ ইউনিয়নের সহকারী অফিসার হিসেবে কর্মরত আছেন। তার আপন ছোট ভাই অহিদুন্নবী, ইংলিশ এমএ পাশ করেছেন। শুধুমাত্র কোটি টাকার সম্পদ আত্মসাৎ করার লক্ষে দীর্ঘদিন বড় ভাই মাহমুদুন্নবী ছোট ভাই অহিদুন্নবী(৪৪), কে হত্যা করার উদ্দেশ্য শারীরিক ও মানুষিক নির্যাতনসহ ঘুমের ঔষধ প্রয়োগের মাধ্যমে পাগল বানিয়ে চিকিৎসা বিহীন বাড়ির বাহিরে সিকল দিয়ে বেঁধে রেখেছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, পিতা মৃত- রাজ্জাক মুন্সীর রেখে যাওয়া কোটি টাকার সম্পদ থাকা সত্বেও চিকিৎসা বিহীন অহিদুন্নবী এখন মৃত্যুর পদযাত্রী। ওই গ্রামের আজানুর রহমান জানান, দীর্ঘদিন চিকিৎসা না করে, মাহমুদুন্নবী ওই ছেলেটিকে পাগল বানিয়ে রেখেছেন শুধুমাত্র কোটি টাকার সম্পদের জন্য এমনকি ওই অহিদুন্নবী ভালো ভদ্র ছেলে ছিলো তিন বার বিয়ে করলেও শেষে এক স্ত্রী ঘরে এক ছেলে ও এক মেয় হয়। সম্পদের ওয়ারেশ হবে ভেবে বউকে সংসার করতে দেয়নি ওই বড়ভাই সেই স্ত্রী ২সন্তান নিয়ে কোথায় চলে গেছে, এখন ছোট ভাইকে পাগল বানিয়ে ভালো সাজার নাটক করছে। এব্যাপারে অহিদুন্নবীর মা মর্জিনা বেগম বলেন, আমার এই ছোট ছেলে উচ্চ শিক্ষিত হঠাৎ তার ব্রেন্টে সমস্যা হয়ে পাগল হয়েছে তাকে বহু ডাক্তার দেখিয়েও ভালো করতে পারিনি। সাংবাদিকরা চিকিৎসা করানোর মেডিকেল কাগজপত্র দেখতে চাইলে তিনি জানান, সব হারিয়ে গেছে কিছু নেই আর যদি কাগজ পত্র থাকে সব বড় ছেলে মাহমুদুন্নবীর কাছে আছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মাহমুদুন্নবীর সাথে যোগাযোগ করলে তিনি ভাইকে পাগল বানানোর কথা সব অস্বীকার করে বলেন, আমি সম্পদ কেন আত্মসাৎ করবো আর তার সম্পদ তার আছে আমি তার চিকিৎসার দ্বায়িত্ব নিতে যাবো কেনো। আমার মা আছে তিনি ওই ছোট ভাইকে চিকিৎসা করাবে না কি করবে তার ব্যাপার। আমি ওই ছোট ভাইকে অনেক চিকিৎসা করেছি কিন্তু ভালো হয়নি এখন আমি কোনও কিছুর দ্বায়িত্ব নিবোনা। চিকিৎসার মেডিকেল রিপোর্ট দেখতে চাইলে মাহমুদুন্নবী সাংবাদিকদের কাছে সাবেক ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাপ্পি কর্তৃক পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করার জন্য একটি সুপারিশ কৃত প্রত্যায়নপত্র দেখান যা ২০০৯ সালে পাগল রুপে ঘোষণা ও চিকিৎসাপত্র দেখান। কিন্তু দীর্ঘ ১৪ বছরের মধ্যে অহিদুন্নবীকে ভালো কোন চিকিৎসা দেওয়া হয়নি। ফলে ক্রমে বিনাচিকিৎসা ও অযত্নে অবহেলায় মৃত্যুর দিকে চলে যাচ্ছে, যা খুবই কষ্টদ্বায়ক বিষয়। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন বড় বড় মানুষের পরিচয় দিতে থাকেন। উল্লেখ এলাকার একাধিক ব্যাক্তি অভিযোগ করে জানিয়েছেন, তাকে সম্পদের লোভে পাগল বানানো হচ্ছে, তার কোনও চিকিৎসা করা হয়না। বরং কিছুদিন আগে মাহমুদুন্নবী আনুঃ দশ লাখ টাকার জমি বিক্রি করেছে ওই অহিদুন্নবীকে একটা টাকারও ওষুধ কিনে খেতে দেয়নি। ঠিক ভাবে খেতেও দেয়না আর সিকল দিয়ে ঘরের কানাচে বেঁধে রেখে নির্যাতন করতে থাকে কেউ কিছু বলতে গেলে বিভিন্ন হয়রানি মুল্যেক মামলা করার হুমকি দেই। যে কারনে মানুষ ঝামেলার ভয়ে চুপ করে থাকে। সচেতন মহল দাবি করে বলেছেন জরুরি ওই ছেলেটিকে ভালো চিকিৎসা দিলে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে, তাই সমাজ ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে ওই ছেলেটি যাতে সুস্থ জীবন ফিরে পায় তার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর