রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে খেজুর গাছ বিলুপ্তির পথে, রসের দেখা মেলেনা

রিপোর্টারের নাম / ১৫৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩, ১২:২৩ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :

 

যশোরের অভয়নগর উপজেলায় শীতের সকালে একযুগ আগেও চোখে পড়তো খেজুর গাছ। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার দৃশ্য ও গাছির ব্যস্ততা। বিলুপ্ত হতে চলেছে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা গাছিদের পেশা। এখন আর তেমন চোখে পড়ে না খেজুর গাছ। একযুগ আগেও বিভিন্ন গ্রামের মেঠো পথ ধরে হাটলেই চোঁখে পড়তো সারি সারি খেজুর গাছ।

এলাকার প্রায় প্রতিটি গ্রামে বা মহল্লায় গাছিদের দেখা যেত খেজুর গাছের মাথার দিকে বিশেষ কায়দায় কান্ড ছেটে হাড়ি পাততে। শীতের সকালে গাছিরা খেজুর রসের হাড়ি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। কিছু কিছু এলাকায় খেজুর গাছ দেখা যায় সেগুলো দাঁড়িয়ে আছে কালের স্বাক্ষী হয়ে। শীতের সকালে রোদে বসে খেজুরের রস এবং মুড়ি খাওয়া ছিল গ্রামের একটি রেওয়াজ ও ঐতিহ্য। এখন খেঁজুর রসের স্বাদ সবার ভাগ্যে জোটে না।

উপজেলার পুড়াখালী গ্রামের আলাউদ্দিন বলেন, খেজুরের রস পাওয়া বড়ই দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। বেশ কয়েকবছর খেজুর রসের দেখা পেলাম না। বিলুপ্তির পথে গ্রামীণ এই ঐতিহ্য খেজুর গাছ ও দেখা দিয়েছে রসের সংকট। ধোপাদী গ্রামের শফিকুল ইসলাম বলেন, ছোট বেলা থেকে এখনো কাঁচা রসের পায়েস খাওয়ার কথা এখনো ভুলতে পারি না। শীত মৌসুমে সকালে খেজুরের তাজা রস যে কতটা তৃপ্তিকর তা বলে শেষ করা যাবে না।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, খেজুরের রসে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে যা কর্মদক্ষতা বাড়াতে সহায়ক। খেজুর গাছের এই সঙ্কট নিরসনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। গণসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং বেশি বেশি করে খেজুর বীজ রোপন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর