বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

অভয়নগরে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম / ২৫৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ৯:৫৫ পূর্বাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি ৬শ’ গ্রাম গাঁজা ও ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ পশ্চিমপাড়া ও বুইকরা গ্রামের বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বাগদাহ গ্রামের পশ্চিম পাড়ার মৃত খোদাবক্সের ছেলে আতিয়ার রহমান ওরফে গাঁজা আতি (৬০) এবং উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের রবিউল সরদারের ছেলে শাহিন সরদার মিজু (২৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে বাগদাহ গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে আতিয়া রহমানের বাড়িতে অভিযান চালানো হয়।

 

এসময় তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির পাশে পুকুর পাড়ে কলাগাছের মাঝে গর্ত খুড়ে দুটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। দুটি ড্রামের মধ্যে একটি থেকে পলিথিনে মোড়ানো পাঁচ কেজি ছয়শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। ইতোপূর্বে তার ছেলে মামুনকে প্রায় ১৩ কেজি গাঁজাসহ আটক করা হয়েছিল। একই রাতে অপর এক অভিযানে উপজেলার বুইকরা গ্রামের বৌবাজার এলাকা থেকে ১৩০ পিস ইয়াবসহ শাহিন সরদার মিজু (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করে পুলিশ। সে উপজেলা বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের রবিউল সরদারের ছেলে। দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ইয়াবা উদ্ধার করে।

 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, আটক দুই জনের বিরুদ্ধে রবিবার অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর