শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রহনপুরে ঘাসফড়িং ক্যাডেট স্কুলে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল বিএমইউজের রংপুর বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড  রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ রাজশাহীর ২৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যেগে দোয়া ও ইফতার বিতরণ  কাশিমপুর নামা বাজারে বর্জ্য পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন ভেড়ামারায় এলপি গ্যাসে ভ্যাট কমানোর সুফল নেই বিক্রি বাড়তি দামেই ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর 

অভয়নগরে ঘাট নিয়ে দ্বন্দ্বে অপহরণের পর আ.লীগ নেতাকে হত্যা

রিপোর্টারের নাম / ১১২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪, ১২:১০ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউদ্দীন পলাশকে ঘাট নিয়ে দ্বন্দ্বে অপহরণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

 

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবন থেকে পলাশের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত জিয়াউদ্দীন পলাশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। প্রায় দুই দশক আগে পলাশের বাবা ইব্রাহিম হাসান সরদারও ঘাট নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

 

অভয়নগর থানার ওসি এমদাদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নওয়াপাড়া নৌবন্দরের একটি ঘাটকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিকর্মী রইচ উদ্দীনের সঙ্গে তার পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে রইচ শনিবার রাতে পলাশকে আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

 

তিনি আরও বলেন, স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, স্থানীয়রা রইচকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

 

ওসি এমদাদুল করিম বলেন, রইচকে আটক দেখিয়ে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত পলাশের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর