বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

অভয়নগরে চিহ্নিত ২জন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার

রিপোর্টারের নাম / ২৭২ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ৫, ২০২৩, ১২:৩০ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

যশোরের অভয়নগরে চিহ্নিত মাদক বয়বসায়ী ২জন কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার নওয়াপাড়া বউবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ আলী(৩২), ও একই দিনে রাত সাড়ে ৯টায় সাজু মোল্লা(২৮) কে আটক করে থানার পুলিশ।

আটককৃত মোহাম্মাদ আলী উপজেলার বুইকরা ড্রাইভারপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে ও সাজু মোল্লা একই এলাকার মোঃ মহাসিন মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুজ্জামান ও এসআই শহিদুল ইসলাম ও এএসআই নিয়ামুলের নেতৃত্বে নওয়াপাড়া বউ বাজার এলাকা থেকে পৃথক অভিযানে ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।আটককৃত মোহাম্মাদ আলীর দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ও আটক সাজুর দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জানা যায়, মোহাম্মাদ আলীর বিরুদ্ধে মাদক মামলাসহ মোট ১৪ টি ও সাজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পৃথক অভিযানে ২ জনের কাছ থেকে ৩৬ পিস ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

 

উল্লেখ্য গত ২০২২ সালের ২ সেপ্টেম্বর ৪,৫,৬ নং ওয়ার্ডের ২নং বিট পুলিশিং এর এক সভায় তৎকালীন অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসান বিট অফিসার এস আই মোঃ শাহ-আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদক ব্যবসা না করার অঙ্গীকার করে মুচলেকা দেয় এলাকার ৬ মাদক ব্যবসায়ী। এদের মধ্যে মোহাম্মদ আলী ও সাজু শেখ অন্যতম ছিলো।

 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ও সাজুকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর