শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত

অভয়নগরে জমি জালিয়াতির অভিযোগে তিন জনের নামে আদালতে মামলা

রিপোর্টারের নাম / ২৬৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :

 

যশোরের অভয়নগরে জমি জালিয়াতি করে দলিল সম্পাদন করার অভিযোগ এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অভয়নগর আমলি আদালত যশোরে ৩ জনের নাম উল্লেখ করে একটি জাল জালিয়াতি মামলা হয়েছে। অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মৃত- গহর আলী খাঁনের ছেলে মোঃ বাবর আলী খাঁন বাদি হয়ে মামলাটি করেছেন। মামলার আসামি হলেন, একই এলাকার মৃত- নূর মোহাম্মদ খাঁন এর ছেলে মোঃ মোজাম খাঁন(৭০), আজম খাঁন(৬২), মোঃ মোফাজ্জেল হোসেন খাঁন(৫০)। মামলা সূত্রে জানা যায়, জমির মালিক এসএ রেকর্ডে বাদির পিতার নামে থাকায় ১৯৬৭ সালে আসামিরা একটি জাল দলিল সৃষ্টি করেছেন, যে দলিল বাদির পিতা লিখে দেন নাই। এমনকি ঐ দলিল যে সালে করা হয়েছে সে সময় ৩ নং আসামির জন্মই হয়নি, ২ নং আসামির বয়স ৭ বছর হলেও ঐ দলিলে পূর্ণ বয়স উল্লেখ থাকায় এবং দলিলে খতিয়ানের সাথে দাগের মিল না থাকায় বাদি নিশ্চিত হয় যে ঐ জমির দলিল জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করা। যা বাদির পিতা জমি বিক্রি বা দলিল করে দেন নাই। যে কারণে বাদি বিজ্ঞ আদালতে ন্যায় বিচারের স্বার্থে তিনজনের নামে মামলা করেছেন যার নং সি আর ০৩/২৩, ধারা ৪২০/৪০৬/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ দঃ বিঃ। বিজ্ঞ আদালত আগামী ১৪ মার্চ ২০২৩ তারিখের মধ্যে সিআইডি যশোরকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর