সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভয়নগরে ট্রাকের চাপায় নিহত-২; আহত-৬

রিপোর্টারের নাম / ২৯৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ১৩, ২০২৩, ৭:০০ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরে প্রেমবাগের অদূরে শাহিদা পেট্রোল পাম্পের সামনে যশোরগামী ট্রাকের চাপায় ইজিবাইকে থাকা ২জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ৬জন যাত্রী। রোববার বিকালে এ দূর্ঘটনা ঘটে। বসুন্দিয়া মোড়ের শ্রমিক নেতা আসাদুল হক বিপ্লব জানান, বেলা তিনটার সময় বসুুিন্দয়া থেকে ৮জন যাত্রী বোঝাই করে একটি ইজিবাইক নওয়াপাড়া বাজারে যাওয়ার সময় শাহিদা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে যশোরগামী একটি ট্রাক ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এ সময় ঘটনাস্থলে ইজিবাইকে থাকা যাত্রী যশোরের ঘুনি এলাকার সৈয়দ ছবেদ আলীর ছেলে সৈয়দ মোল্যা (৬০) এবং অভয়নগর উপজেলার রামসরা গ্রামের জনৈক এক বৃদ্ধ নিহত হন। আহত হন ইজিবাইকে থাকা অপর ৬জন যাত্রী। এলাকাবসীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় এখনও পাওয়া যায় নি।

 

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দীন আহম্মেদ জানান, যশোরগামী ঢাকা মেট্রো ট-২২৫৮১৯ নম্বর ট্রাকটিকে আটক করা হয়েছে। মামলা পক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর