রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

অভয়নগরে ট্রাক চালকের আত্মহত্যা

রিপোর্টারের নাম / ২৯১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩, ৮:১২ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

যশোরের অভয়নগরে ট্রাক চালক ইমরান খান(৩০), নামের এক ব্যক্তি ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ( ২৬ সেপ্টেম্বর সকাল ৯ টার সময় উপজেলার বুইকরা গ্রামের ৫নং ওয়ার্ডে এঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের স্ত্রী এক সন্তান রেখে যুবককে ছেড়ে চলে গেছে। ফলে দীর্ঘদিন ওই যুবক মানুষিক সমস্যার মধ্যে ছিল। যে কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। নিহত যুবক উপজেলা বুইকরা গ্রামের শওকত খানের ছেলে।

নিহত ইমরানের পিতা শওকত খান জানান, সকালে আমি বাজারের হোটেল থেকে পরোটা নাস্তা আনতে যায়।নাস্তা কিনে বাড়ি এসে দেখি ঘরের দরজা বন্ধ। আমি ছেলেকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে।পরে ঘরের পিছনের জানালার পাশে যায়। এসময় আমার ছেলে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিতে থাকি।পরে এলাকাবাসীরা এসে ঘরের দরজা ভেঙ্গে আমার ছেলেকে মৃত্যু অবস্থায় আড়া থেকে নামিয়ে আনা হয়। এবিষয়ে নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মিজা জানান, খবর পেয়ে আমি দ্রুত ঘটনা স্থালে হাজির হয়ে ওই যুবকের লাশ দেখি। কি কারণে সে আত্মহত্যা করলো বুঝতে পারছিনা। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, লাশ থানায় আনা হয়েছে। বিষয় টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর