মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :
যশোরের অভয়নগরে নওয়াপাড়া হাইওয়ে থানার এস আই পারভেজ এর দ্বায়িত্ব পালন সত্যি প্রশংসনীয় হয়ে উঠেছে। এই নামটি হয়তো যুগ যুগ ধরে অভয়নগরের মানুষ মনে রাখবে। মানুষের মুখে গল্প শোনা যায় এই পুলিশ অফিসার তাদের কত আপন। যানবাহনের অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের এক প্রিয় নাম এস আই পারভেজ। মানুষ ভালবেসে স্বীকার করে তার নাম। নওয়াপাড়া হাইওয়ে থানাসহ পুরো হাইওয়ে থানা এলাকায় এস আই পারভেজ আছে একটি আস্থার প্রতীক।
মানুষের হৃদয় জয়কারী এই মেধাবী পুলিশ অফিসার নওয়াপাড়া হাইওয়ে মহাসড়কে বিভিন্ন অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে ও অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিং সহ নানাবিধ অনিয়ম বন্ধে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। তিনি যানবাহনের অপরাধ দমনে ও ভালো একটি হাইওয়ে পুলিশের ভাবমূর্তি প্রতিষ্ঠার অকুতোভয় সৈনিক। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেন না।
দালাল, চাটুকার আর ভন্ডদের কোন স্থান তার কাছে নেই।যুবকদের আইডল এই পুলিশ অফিসার বর্তমানে যশোর জেলার অভয়নগরের নওয়াপাড়া হাইওয়ে থানায় কর্মরত আছেন। তিনি গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছেন বলে জানা গেছে। অভয়নগরের মানুষের একটাই প্রার্থনা প্রিয় পুলিশ এস আই পারভেজ ভাল থাকুক।