মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, ড্রাইভার নিহত: আহত হেলপার 

রিপোর্টারের নাম / ১৫৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১২:৪৯ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :

 

অভয়নগরে যশোর খুলনা মহাসড়কের তালতলা পাওয়ার হাউজ এলাকার কাছে সড়ক দূর্ঘটনায় ট্রাক ড্রাইভার আব্দুর রউফ সরদার (৫০) নিহত ও হেলপার সাগর হোসেন (২০) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তালতলা পাওয়ার হাউজ এলাকার কাছে মহাসড়কে খুলনা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে আসা একটি কাট বোঝাই ট্রাক (যশোর ট- ১১-৪২৭২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার আব্দুর রউফ সরদার নিহত হয়। আহত হয় ট্রাকটির হেলপার সাগর। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত ট্রাক ড্রাইভার ও আহত হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। নিহত ট্রাক ড্রাইভার সাতক্ষীরা জেলার কাসেমপুর এলাকার রজব আলী সরদারে পুত্র।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.নিলদ্রী সুন্দর কুন্ডু বলেন, হাসপাতালে আনার পূর্বেই ট্রাক ড্রাইভার আব্দুর রউফ সরদারের মৃত্যু হয়েছে। আহত হেলপার সাগরকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন ভাল। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন, তালতলা পাওয়ার হাউজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ড্রাইভার নিহত হয়েছে। ডায়েরি অনুযায়ী লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর