বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

অভয়নগরে পাটকল চালু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৯৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, এপ্রিল ২৩, ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগরে রাষ্ট্রীয় পাটকল পুনরায় চালুর দাবিতে পাট শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন রাজঘাট বালিকা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন বক্তারা বলেন, এক সময় যশোর-খুলনা অঞ্চলে রাষ্ট্রীয় পাটকল ছিল শ্রমজীবী মানুষের আয়ের প্রধান উৎস। আজ তা বন্ধ হয়ে যাওয়ায় হাজারো শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে বন্ধ রাষ্ট্রীয় পাটকল চালু ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাবেক মেয়র ও শ্রমিক দল আঞ্চলিক কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম রবি, কেন্দ্রীয় পাট শ্রমিক দলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় পাট শ্রমিক দলের সহ-সম্পাদক জাহিদুল ইসলাম লাল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শমসের আলম, আঞ্চলিক শ্রমিক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম টুলু, অভয়নগর-নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সেক্রেটারি গোলাম হায়দার ডাবলু, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ সরদার ও সেক্রেটারি আব্দুর রহিম মেজো, ৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. মাহবুব হাজরা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর