শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

অভয়নগরে পাথালিয়া দাখিল মাদরাসা আছে, শিক্ষক উধাও

রিপোর্টারের নাম / ১৪২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩, ৫:১৯ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া দাখিল মাদরাসা আছে, শিক্ষক উধাও। রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার সকাল ১১ টায় সরেজমিনে মাদরাসায় গিয়ে দেখা যায়, এমন ঘটনা। তথ্য অনুসন্ধানে জানা যায়, প্রায়ই ওই মাদরাসা নিয়মনীতি না মেনে শ্রেণিকার্যক্রম বন্ধ রাখা হয়। ফলে শিক্ষার্থী ও অভিভাবক মহল রয়েছে চরম বিপাকে। সরকারি কোন ছুটি বন্ধ না থাকলেও ওই মাদরাসার ভারপ্রাপ্ত সহকারী সুপার ও ওই মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে চলছে অনিয়ম খামখেয়ালিপনা। সূত্রে জানা গেছে, সরকারি নিয়মনীতিকে থোড়াই কেয়ার করেনা ওই মাদরাসার দায়িত্বরত শিক্ষকগণ। ফলে ওই মাদরাসার শিক্ষা ব্যবস্থা নাজেহাল হয়ে পড়েছে। অভিভাবক মহলের অনেকে নামপ্রকাশে না করার শর্তে অভিযোগ করে বলেন, মাদরাসার যে হাল দুর্নীতিবাজ সভাপতি ও শিক্ষকগণ করেছে ও করছে তাতে আমাদের সন্তানদের ওই মাদরাসায় লেখাপড়া করানো দায় হয়ে পড়েছে। তারা আরো জানান, আসছে দাখিল পরিক্ষা কোচিং করানোর কথা বলে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়েছে শিক্ষকরা কিন্তু কোচিং করাচ্ছে না। ফলে আমাদের সন্তানদের লেখা পড়া কি করে হবে? এবিষয়ে পাথালিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, পরীক্ষা শেষ তাই বন্ধ দেওয়া হয়েছে আমরা ছাত্র সংগ্রহে বের হয়েছি। সরকারি বন্ধ বা উপজেলা শিক্ষা অফিসার এই বিষয়ে অবগত আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, না শিক্ষা অফিসার এই ঘটনা জানেননা আমি এখনি মাদরাসায় আসতেছি আপনি একটু দাড়ান, কোন নিউজ করবেন না। এবং তিনি ভুল স্বীকার করেন। এবিষয়ে পাথালিয়া মাদরাসার সভাপতি জাকির হোসেন বলেন, মাদরাসা বন্ধ না পরীক্ষা শেষ তাই শিক্ষকরা মনে হয় ছাত্র কালেকশনে গিয়েছিলো। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, পরিক্ষা শেষ এই কারণে শিক্ষার্থী থাকবেনা কিন্তু প্রতিষ্ঠান বন্ধ রাখার কোন সুযোগ নেই আমি খোঁজ নিয়ে দেখি কি অবস্থা অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর