সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জামায়াত ক্ষমতায় গেলে বনদস্যু নির্মূলসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ ভেড়ামারায় ধানের শীষের পক্ষে নারীদের বিশাল মিছিল ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু  সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত  খোলা জায়গায় আর ছড়াবে না দুর্গন্ধ, শ্রীপুর হাসপাতালে একি আধুনিক ব্যবস্থা! গাজীপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু  ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও প্রত্যাশাঃ প্রফেসর ড,আবু তালেব বাউবি গাজীপুর–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

অভয়নগরে প্রতিবন্ধী যুবকের রহস্যজনক মৃত্যু 

রিপোর্টারের নাম / ৩৫৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

 

 

যশোরের অভয়নগরে আল আমিন মোল্লা (২৫) নামে এক প্রতিবন্ধী যুবকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৪ অক্টোবর) সকালে উপজেলার প্রেমবাগ গ্রামের নিজ বাড়ির বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক উপজেলার প্রেমবাগ গ্রামের আমজেদ মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে মানষিক সমস্যায় ভুগছিলেন। নিহত যুবকের পিতা আমজেদ মোল্লা জানান, আমার ছেলে দীর্ঘদিন ধরে মানষিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন সময়ে তার এই সমস্যার কারণে ঠিকমতো খাওয়া-দাওয়া করত না। বাড়িতে কাউকে কোন কিছু না বলে বাড়ি থেকে চলে যেত আবার ৭-৮ দিন পরে বাড়িতে ফিরে আসতো। রাতে তার মার সাথে খাওয়া-দাওয়া করে যার যার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে ঘরের জানালার কাপড় সরিয়ে দেখি ঘরের ডাবার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মরাদেহ নিচে নামানো হয়। মরদেহ নামিয়ে অভয়নগর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

প্রেমবাগ ইউনিয়নের ৫ নম্বর ইউপি সদস্য মিন্টু মোল্লা বলেন, আল আমিন মোল্লা আমার আপন চাচাতো ভাই। তার মাথায় সমস্যা ছিল। এই সমস্যার কারণে বাড়ি থেকে সে এদিক ওদিক চলে যাতো। ঘরের ডাবার সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর