রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব  আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিল সমর্পণ

অভয়নগরে বঙ্গবন্ধু সৈনিকলীগের উপজেলা ও পৌর কমিটি গঠন

রিপোর্টারের নাম / ২০৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি।

 

যশোরের অভয়নগরে বঙ্গবন্ধু সৈনিকলীগের উপজেলা ও নওয়াপাড়া পৌর কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে উপজেলা ও পৌর কমিটি অনুমোদন দেওয়া হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিকলীগের যশোর জেলার যুগ্ন আহবায়ক মোল্লা জাহিদ হোসেন,যুগ্ন আহবায়ক মো.আকতারুজ্জামান। সম্মেলন শেষে মো.নজরুল ইসলাম বাবুকে সভাপতি ও মো.আসাদ বিশ্বাসকে সাধারণ সম্পাদক এবং মো. মিরাজ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং মো.আখতারুজ্জামানকে সভাপতি ও মো.রাসেল সরদার কে সাধারণ সম্পাদক এবং মো.নুরুল মিলন সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এসময় বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা,পৌর এবং ইউনিয়ন পর্যায়ের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর