মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

অভয়নগরে বাল্যবিয়ের অপরাধে তিন জনের ৬ মাসের কারাদন্ড

রিপোর্টারের নাম / ১৬৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

যশোরের অভয়নগরে বাল্যবিয়ের অপরাধে তিন জনকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রফেসরপাড়া এলাকায়। সাজা প্রাপ্ত ব্যক্তিরা হলেন, বাল্যবিবাহ সম্পাদনকারী হৃদয় শেখ (২৪), বাল্যবিবাহের শিকার অপ্রাপ্তবয়স্ক এতিমশিশু জিনিয়া খাতুন (১৩) এর নানী রোজিনা(৪৫) এবং ঘটক হিসেবে এ অপরাধ বাস্তবায়নে কাজ করা সেলিনা (৪৫)। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রফেসর পাড়া নামক এলাকায় বাল্যবিবাহ সম্পাদন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক তিন জনকে ০৬ (ছয়) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এবং অভিযুক্তদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বিশ্বাস জানান, বাল্যবিয়ের অপরাধে আজ দুপুরে ঘটক সহ তিন জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। বাল্যবিয়ের শিকার অপ্রাপ্তবয়স্ক এতিম শিশু জিনিয়া খাতুন এর পড়াশোনার দায়িত্ব আমি এবং আমার চাচাতো বোন নিয়েছি। মেয়েটির যেকোনো সমস্যা হলে আমরা দেখভাল করবো। এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ের সম্পাদনকারী,বাল্যবিয়ের শিকার অপ্রাপ্তবয়স্ক এতিমশিশু জিনিয়া খাতুন এর নানী এবং এক ঘটক সহ তিন জনকে বাল্যবিয়ের অপরাধে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

এছাড়া বাল্যবিয়ের শিকার জিনিয়া খাতুনকে তার মামার দায়িত্বে দেওয়া হয় এবং তার পড়াশোনার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর বিশ্বাসকে। তিনি আরও জানান, আগামীতে এ ধরেনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর