বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

অভয়নগরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

রিপোর্টারের নাম / ১৩৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ২১, ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি-

 

 

যশোরের অভয়নগরে পাওনা টাকা চাওয়ায় মফিজুর মল্লিক নামের এক বিএনপি নেতার উপর হামলা চালিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সাকলে উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন মথুরাপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত মফিজুর মল্লিক ওই গ্রামের মৃত গোলাম মল্লিকের ছেলে এবং শ্রীধরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মথুরাপুর বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, থানা বিএনপির সহ সভাপতি নওয়াব সরদার, ফরহাদ হোসেন, থানা বিএনপির সহ সভাপতি চেয়ারম্যান মাসুদ রানা, ইউনিয়ন বিএনপির সাধানর সম্পাদক মাহামুদ কবির, সাংগঠনিক সম্পাদক জাকির মোল্যা, সিনিয়র সহ সভাপিত শাহাজাহান মল্লিক, সহ সভাপতি হেকমত, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিক মোড়ল, তৈহিদ মোল্যা, প্রচার সম্পাদক রাসেল শেখ সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনর্চাজ আব্দুল আলীম বলেন, মথুরাপুর গ্রামে মারামারির ঘটনায় একটা এজাহার পেয়েছি। এবিষয়ে তদন্ত পুর্বক ব্যবস্থা  গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর