শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অভয়নগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের অনশন

রিপোর্টারের নাম / ১৯৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, নভেম্বর ৪, ২০২৩, ৯:০৫ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অপ্রাপ্তবয়স্ক প্রেমিকা অনশন করছেন। শনিবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মশরহাটি গ্রামের এই ঘটনা ঘটে।

প্রেমিক মানিক হোসেন (১৯) মশরহাটি গ্রামের শহীদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শহীদের ছেলে মানিক ও মশরহাটি নওয়াপাড়া জুট মিলের পাশে অবস্থিত অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইমদাদুল হকের মেয়ে তহরা খাতুন (১৩) একই এলাকায় বসবাস করে। মেয়ের খালাতো ভাইয়ের মাধ্যমে মানিকের সাথে তার পরিচয় ঘটে। সেই সুবাদেই মানিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার সকাল মেয়েটি অনশন শুরু করেছে তা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে।

প্রেমিকা তহরা খাতুন বলেন, মানিক আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করলে আমি তাদের বাড়িতে অনশনের সিদ্ধান্ত নিই। সেই মোতাবেক তার বাড়িতে গিয়ে অনশন করছি। তিনি আরও বলেন, আজ আমাকে বিয়ে না দিলে আমি এ বাড়ি থেকে যাব না। আমি এই ঘরের দরজা খুলবো না। কিন্তু দীর্ঘদিন হয়েছে আমার পরিবার ও তার পরিবার গড়িমশি করছেন। যে কারণে আমি ছেলের বাড়িতে উঠে অনশন করছি। এর আগে ছেলের পরিবার থেকে আমাকে আংটি পরিয়েছেন। তার পরিবার বিয়ে দিতে রাজি নন।

প্রেমিক মানিক বলেন, আমার পরিবার ও তার পরিবার আমাদের বিয়ে দিচ্ছে না আমি ওই মেয়েকে ভালোবাসি। আমার থেকে মেয়ের বয়স কম থাকায় তারা বিয়ে দিতে রাজি না।

প্রেমিকা তহরা খাতুনের মা বলেন, পুলিশের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাব।

ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানু বলেন, ছেলে ও মেয়ের পরিবারের সঙ্গে বসব। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে। আশা করছি এর একটি সুরাহা হবে।

অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, ঘটনাটি শুনেছি। শুনার পরপরই উপ-পরিদর্শক এসআই আকরামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, ছেলে ও মেয়ে উভয়ে অপ্রাপ্তবয়স্ক রয়েছে। বিষয়টা তদন্ত করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর