শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

অভয়নগরে ভালো কাজে খাবার বিতরণের উদ্বোধন করলেন আলহাজ্ব এনামুল হক বাবুল

রিপোর্টারের নাম / ১৩১ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি।

 

যশোরের অভয়নগরে ভালো কাজে খাবার বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন করা হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার জুম্মা বাদ নওয়াপাড়া পীরবাড়ি জামে মসজিদের সামনে ভালো কাজে খাবার বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ করেন নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পীরজাদা শাহ্ রফিকুজ্জামান, পীরজাদা শাহ্ মকিদ জিলানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, সাংবাদিক কামাল হোসেন, উসমান ও আওয়ামী লীগ নেতা আজিম শেখ সহ আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ। ভালো কাজে খাবার বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানান, আজ থেকে অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে গরীব অসহায় অনাহারীদের মাঝে আমরা ফ্রি খাবার বিতরণ করবো, আজ উদ্বোধন হল, আজ গরীব ভিক্ষুদের মধ্যে ৫০ জনকে খাবার দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে সপ্তাহে দুইদিন এই খাবার ফ্রি বিতরণ করা হবে। এই ভালো কাজে খাবার বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় কারা আছে জানতে চাইলে তারা জানান, আমাদের এই সংগঠনের পরিচালনায় কেউ নেই, আমরা ক’জন অভয়নগর-যশোর অর্থাৎ সবাই এই সংগঠনের পরিচালক যার খুশি সে এই সংগঠনে আসতে পারে। এই উদ্যোগকে অভয়নগরের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর