মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অভয়নগরে ভৈরব নদে ৮২০ টন কয়লা বোঝাই কার্গো ডুবি

রিপোর্টারের নাম / ৩২০ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে ৮শ ২০ মেট্রিক টন কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার সময়ে শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া সংলগ্ন সরদার মিলের এলাকায় ভৈরব নদে এমভি আব্দুর রাজ্জাক নামের একটি কার্গো জাহাজটি ডুবে যায়।

কার্গোর মাস্টার মুরাদ হোসেন জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ৮২০ মেট্রিক টন কয়লা বোঝাই কার্গো জাহাজটি নওয়াপাড়া নৌ বন্দরে নোঙর করতে না পেরে দেয়াপাড়া এলাকায় নোঙর করা হয়। শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ করে জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকতে থাকে। মুহূর্তের মধ্যেই জাহাজটি ডুবে যায়। জাহাজের কয়লা আনলোড করার জন্য চেষ্টা অব্যাহত আছে। নৌ চলাচল স্বাভাবিক আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মালামাল আনলোড হওয়ার পরে জানা যাবে। কী কারণে জাহাজের তলদেশ ফেটে গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। মেসার্স শেখ ব্রাদার্স পরিচালক হাফিজুর রহমান বাবুল বলেন, গত ০৯ ডিসেম্বর ৮২০ টন কয়লা নিয়ে হাড়বাড়িয়া ঘাট ২ মোংলা বন্দর থেকে এমভি আব্দুর রাজ্জাক কার্গো করে নওয়াপাড়া ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া সরদার মিলস্ ঘাটে গত ১১ ডিসেম্বর এসে কয়লা খালাসের অপেক্ষায় অবস্থানরত ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার সময়ে জাহাজের তলা ছিদ্র হয়ে জাহাজটি আংশিক ডুবে যায়। জাহাজ ডুবিতে অনেক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর