বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

অভয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রিপোর্টারের নাম / ১৭৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩, ২:২১ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নামে।

 

এ সময় নেপথ্যে বাঁজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। রাত ১২টা ১ মিনিটেই ভাষা শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নওয়াপাড়া পৌরসভা, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন, থানা বিএনপিসহ অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টি, নওয়াপাড়া প্রেসক্লাব, উপজেলা সম্মনয় পরিষদ, উপজেলা কলেজ ও মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্ত মেজবাহ উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া পৌর মেয়র শুশান্ত কুমার দাশ শান্ত, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, ডাঃ মিনারা পারভীন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামিম হাসান, নওয়াপাড়া ইাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা প্রমুখ। এছাড়াও উপজেলা প্রসাশনের আয়োজনে দিন ভর বিভিন্ন কর্মসুচি পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর