বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

অভয়নগরে মাছের ঘেরের মধ্যে থেকে অজ্ঞাত ব্যক্তির ফাঁস লাগানো লাশ উদ্ধার

রিপোর্টারের নাম / ২৯৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ৩, ২০২৩, ১২:৫৮ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের শেষাংশে ধোপাদী উলুবটতলা সংলগ্ন বিলের মধ্যে একটি মাছের ঘেরের মধ্যে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনুঃ ১১ টার সময় ঘের মালিক ধোপাদী গ্রামের মৃত- ইউনুস সরদারের ছেলে আজিজুর রহমান সরদার(৪৫) মাছের ঘেরে খাবার দিতে গিয়ে হঠাৎ ঘেরের মধ্যে লাশটি দেখতে পান। লাশটি দেখে চিৎকার দিলে স্থানীয় মানুষ থানা পুলিশকে খবর দেন। অভয়নগর থানা পুলিশ সংবাদ পেয়ে মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করেন।

 

এ বিষয়ে সাবেক পৌর কাউন্সির ও যশোর জেলা পরিষদের বর্তমান নির্বাচিত সদস্য রউফ মোল্লা জানান, আমি সংবাদ পেয়ে দেখতে এসেছি, যে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে ঐ ব্যক্তি আমাদের এলাকার কেউনা, আমাদের এলাকার কেউ তাকে চিনেনা, ঐ ব্যক্তির বাড়ি অন্য কোন এলাকায়।

 

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ধোপাদী গ্রামের একটি মাছের ঘের থেকে অজ্ঞাত একজনের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে, লাশ যশোর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো পরিক্রিধীন। এব্যাপারে তদন্ত করা শুরু হয়েছে। দ্রুত সময়ে হত্যাকারীদের আটক করার জন্য অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর