রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

অভয়নগরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়ায় দাফন

রিপোর্টারের নাম / ১৮১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: 

 

যশোরের অভয়নগর উপজেলার ৪ নং পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন মুস্তাক আহম্মেদ বিশ্বাস(৪৭) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যে রাতে। এ ঘটনায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, মুস্তাক আহম্মেদ বিশ্বাস বেশ কিছু দিন যাবত মানষিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন। তিনি রাত ১ টার সময় বাড়ির পিছনে বড় একটি ছবেদা গাছের মগ ডালে উঠে গলায় গরুর দড়ি লাগিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তার স্ত্রী ও ছেলেরা ঝুলান্ত লাশ উদ্ধার করেন। মুস্তাক আহম্মেদ বিশ্বাস উপজেলার সমশপুর গ্রামের মৃত মোকাম আলী বিশ্বাসের ছেলে। বড় ছেলে মেহেদী হাসান জানান ,প্রতিদিনের মত রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন বাবা। গভীর রাতে আমার মা দেখতে পান। তিনি বিছানাতে নেই। ওই সময় আমি ও আমার মা খোঁজাখুঁজি করতে থাকি। আমাদের বাড়ির পিছনে ছবেদা গাছে ঝুলন্ত অবস্থায় আমার বাবাকে দেখতে পায় এবং চিৎকার দিলে প্রতিবেশিরা চলে আসে। এসময় গাছ থেকে মৃত অবস্থায় তাকে নামিয়ে আনা হয়। আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। যে কারনে প্রাই দুই বছর কোন কাজকর্ম করেন না। এস আই বাবুল জানান, এলাকাবাসীদের মুঠোফোনে জানতে পারি মুস্তাক আহম্মেদ বিশ্বাস আত্মহত্যা করেছেন। তাই সুরতাল রিপোর্টা করে লাশ দিয়ে দেওয়া হয়েছে।

 

অভয়নগর থানার তদন্ত (ওসি) মিলন কুমার মন্ডল জানান, মুস্তাক আহম্মেদ নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। তার পরিবার ও এলাকাবাসীদের মতে তিনি মানষিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। যে কারণে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফন করার কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর