বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

অভয়নগরে মা’র লাশ বাসায় রেখে এসএসসি পরীক্ষা দিল ছেলে

রিপোর্টারের নাম / ১৩২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি।

 

যশোরের অভয়নগরে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা! মায়ের লাশ রেখে ছেলে এসএসসি পরীক্ষায় অংশ নিল। মায়ের মৃত্যুতে ছেলে হাসান গাজী বাধভাঙ্গা কান্নায় ভেঙ্গে পড়লেও সকালে মায়ের লাশ রেখে যথাসময়ে কেন্দ্রে হাজির হয়ে এসএসসি পরিক্ষা দেয়। পরীক্ষা শেষে বাড়ি ফিরে মায়ের জানাজাসহ দাফন সম্পন্ন করে। স্থানীয় সূত্রে জানা গেছে, মা’ নুরজাহান বেগমের এর মরদেহ বাসায় রেখে রবিবার (১৮ ফেব্রুয়ারি’২৪) চলমান এসএসসি পরীক্ষা দিলেন হাসান গাজী(১৪) এবারের এসএসসি পরীক্ষার্থী। শনিবার (১৭ফেব্রুয়ারি’২৪) রাত ১১.৪৫ টায় হাসানের মা অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের বাসিন্দা নুরজাহান বেগম দীর্ঘদিন অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি বাশুয়াড়ী গ্রামের দিনমজুর মোঃ বিল্লাল গাজীর স্ত্রী। ছেলে হাসান বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে একই উপজেলার সিংগাড়ী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে। শুভরাড়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম বলেন, মোঃ বিল্লালের স্ত্রী, হাসানের মা নুরজাহান দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, শনিবার রাত ১১.৪৫ এ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান তিনি। তার নামাজে জানাজা রবিবার জোহর বাদ অনুষ্ঠিত হয়েছে। মৃত মা’র লাশ বাড়িতে রেখেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে হয়েছে হাসানকে। অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, হাসান গাজী বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র, মা মৃত্যুবরণ করার পরেও রবিবার বাংলা ২য়পত্র পরীক্ষা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর