শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

অভয়নগরে মেসার্স সাহা ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম / ২৬৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩, ৫:৩১ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে মেসার্স সাহা ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগদ ১৭ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। সোমবার (১৮সেপ্টেম্বর) দুপুরে নওয়াপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) থান্দার কামরুজ্জামান। ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন ঔষধ প্রসাশনের সহকারী পরিচালক মহেশ্বর কুমার মন্ডল, নওয়াপাড়া পৌরসভার সেনেটারী ইনস্পেক্টর মোঃ আকরাম হোসেন, অভয়নগর থানার এসআই রিয়াজ হোসেন ও পুলিশ সদস্যসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এসময় নওয়াপাড়া বাজার নূরবাগ এলাকায় সাহা ফার্মেসীতে অভিযান চলাকালে

রেজিষ্টার বিহীন, লাইসেন্স বিহীন, ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ফার্মেসী মালিক সঞ্জীব কুমার সাহাকে ১৫হাজার টাকা ও ঔষধ স্যাম্পল বিক্রেতা জাহাঙ্গীর হাসানকে ২হাজার টাকা মোট ১৭ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির অভয়নগর উপজেলা শাখার সভাপতি সাজ্জাতুর রহমান শান্তি, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ সিংহ। এবিষয়ে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার থান্দার কামরুজ্জামান বলেন, আমাদের ঔষধ ফার্মেসী গুলোর অনিয়মের বিষয়ে অভিযান চলছে পর্যায় ক্রমে উপজেলার সকল ঔষধ ফার্মেসীর অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর