মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

অভয়নগরে যুগাবতার শ্রী রামকৃষ্ণ দেবের জন্মোৎসব উদযাপিত

রিপোর্টারের নাম / ৩০৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১:২৮ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :

যশোরের অভয়নগরে যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮তম শুভ জন্মোৎসব উদযাপিত হয়েছে। রামকৃষ্ণ সেবা সংঘ নওয়াপাড়া’র আয়োজনে গতকাল সোমবার নওয়াপাড়া কালিবাড়ী প্রাঙ্গণে এ জন্মোৎসব উদযাপিত হয়। সকাল ৯ টায় ঠাকুর, মা, স্বামীজীর বিশেষ পূজা শেষে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে। পরে সকাল ১১ টায় ‘বিশ্ব শান্তিতে শ্রী রামকৃষ্ণ দেবের অবদান’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন, নড়াইল মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ শ্রীমতি তাপসী কাপুড়িয়া।

 

স্বাগত বক্তব্য রাখেন, নওয়াপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী শেখর কুমার সাহা। ধন্যবাদ জ্ঞাপন করেন, নওয়াপাড়া কালিবাড়ীর সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা শ্রী শংকর সিংহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া মডেল কলেজের প্রভাষক শ্রী দেবাশীষ রাহা। আলোচনা সভার পর দুপুরে ভারতের কোলকাতা থেকে আগত শ্রী ভার্গব লাহিরী ভক্তিগীতি পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর