বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

অভয়নগরে রবিন অধিকারী ব্যাচার নেতৃত্বে বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল,মোটরসাইকেল শোডাউন  

রিপোর্টারের নাম / ১৪৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

খুলনায় ১৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রবিন অধিকারী ব্যাচার নেতৃত্বে অভয়নগরে আনন্দ মিছিল ও জামায়াত বিএনপির অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা নওয়াপাড়া স্টেশন বাজার থেকে শত শত মোটরসাইকেল বহরে এই আনন্দ মিছিল ও জামায়াত বিএনপির অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিল

বের হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য মোল্লা সাইদ আলম বাচ্চুর সঞ্চালনায়, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজঘাট শিল্প অঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র শ্রী রবিন অধিকারী ব্যাচা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান,সাবেক ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ,আওয়ামীলীগ নেতা আমির গোলদার, রশিদ বেপারী, যুবলীগ নেতা হাসান আলী গাজী,বিল্লাল আহমেদ বাবু, খন্দকার শহিদুল ইসলাম,মাসুদ রানা, অনুপ অধিকারী, শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম,তরুনলীগ নেতা বিল্লাল হোসেন বকুলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আনন্দ মিছিল ও জামায়াত বিএনপির অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিলটি নওয়াপাড়া থেকে শুরু করে

রাজঘাট হয়ে আলীপুর প্রদক্ষিণ করে। পরে আবার নওয়াপাড়া স্টেশন বাজার এসে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্য রবিন অধিকারী ব্যাচা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশ বিরোধী শক্তি বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অরাজকতা,নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী মাঠে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর