বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

অভয়নগরে রাস্তার বেহাল দশা,জনগণের ভোগান্তির শেষ নেই

রিপোর্টারের নাম / ৩৩৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ১১, ২০২৩, ৭:০২ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগর উপজেলার কোদলা নাড়াডাঙ্গির মাথা ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা,জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।সরেজমিনে দেখা গেছে, রাস্তাটি শ্রীধরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কোদলার উত্তর- পুর্বপাড়া পাকা সড়ক থেকে শুরু হয়ে নাড়াডাঙ্গির দিকে ১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রায় ২০/২৫ বছর আগে এই অঞ্চলে লোকজন বসবাস শুরু করে। এখন প্রায় ৫ হাজার লোক বসবাস করে ওই গ্রামে।

 

এ ব্যাপারে স্থানীয় জনসাধারণ জানায়,বুড়বুড়িয়া বিলে প্রায় ১ শত ৫০ টি মাছের ঘের আছে,তাছাড়া ধান, গম, পাট সবজিসহ নানা ফসল চাষ হয় এই বিলে। বুড়বুড়িয়ার বিলের সকল ফসল এই রাস্তা দিয়ে পরিবহন করে বাজারজাত করা হয়। কিন্তু বৃষ্টি মৌসুম আসলে ভোগান্তির অন্ত থাকেনা। ফলে মানুষ ঘর থেকে বাহির হতে পারেনা। অন্যদিকে ওই এলাকার মানুষ অসুস্থ হলে, রোগীদের ডাক্তার দেখাতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। খোঁজ নিয়ে আরো জানা গেছে, ওই গ্রামে বিভিন্ন সময় নির্বাচিত জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারের পতিশ্রুতি দিয়েও দীর্ঘদিন ওই রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহন করেনি,কেউ কথা রাখেনি। ফলে এলাকার সাধারণ মানুষের চলাচলে পড়তে হয় চরম ভোগান্তিতে।রাস্তাটি দ্রুত পাকাকরণ করে এলাকাবাসীর দুর্দশা লাগবে সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবী জানিয়েছেন সচেতনমহল।

 

এ বিষয়ে অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. নাসির উদ্দীন বলেন,বর্ষা হলে রাস্তাটির খারাপ অবস্থা হয়।আগামীতে রাস্তাটি পাকাকরণের পরিকল্পনা রয়েছে।খুব দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর