শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

অভয়নগরে সড়ক দুর্ঘটনা ৪ জন আহত

রিপোর্টারের নাম / ২৩৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১১:০১ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড বেঙ্গল রেলক্রসিং সংলগ্ন এলাকায় রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুঃ ৮ টার সময় ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেঙ্গল গেটে বেপরোয়া গতিতে আসা রুপসা পরিবহন (ঢাকা মেট্রো ব ১৩- ০২- ১৫) নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ এর খুটিতে আঘাত করে। এসময় পাশে থাকা ৭/ ৮ জনের মধ্যে ৪ জন মারাত্মক আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহতরা হলেন নওয়াপাড়া গ্রামের শফিয়ারের ছেলে আসাদুজ্জামান ফিরোজ (৩২) বাসের ড্রাইভার ইমদাদুল হক (৩৮) ফুলতলা উপজেলার রেজোয়ান শেখের ছেলে সুমন হোসেন (২৮), ইসমাইল হোসেন (৩৪) । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ তাসফিয়া রহমান হীয়া জানান, আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এবিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হামিদ উদ্দিন আহম্মেদ জানান, যাত্রীবাহি বাস রুপসা নিয়ন্ত্র হারিয়ে একটি দোকানে মধ্যে ঢুকে যায়। এসময় দোকানের সামনে দাড়িয়ে থাকা বাসের ধাক্কায় ৪ জন আহত হয়। গাড়ি টি থানা হেফাজত নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর