সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভয়নগরে স্পিনিং কারখানায় আগুন পাঁচ লাখ টাকার তুলা পুড়ে ছাই।

রিপোর্টারের নাম / ১৮৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩, ২:৩৫ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :

 

যশোরের অভয়নগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটর আগুন থেকে একটি স্পিনিং মিলের পাঁচ লাখ টাকার তুলা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার মহাকাল এলাকায় যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন আল-হিকমা স্পিনিং মিলস্ লিঃ ঐ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে সাগর (১৯) নামের এক শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, রাত আনুমানিক ৮ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এসময় কর্মরত শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করতে ব্যার্থ হলে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এ ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার তুলা পুড়ে গেছে এবং পানিতে ভিজে অনেক তুলা নষ্ট হয়েছে। এছাড়া আগুন নেভাতে গিয় ফয়ার এক্সটিংগুইশারর গ্যাস ও আগুনের তাপে সাগর নামে এক শ্রমিক আহত হয়েছেন। সে যশোর সদর উপজলার বসুন্দিয়া ইউনিয়নের ঘাপরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আল-হিকমা স্পিনিং মিলের ম্যানেজার কফিল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ টন তুলা পুড়ে ও পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। যার মূল্য আনু ১৫ লাখ টাকা। তবে কত টাকার ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। শ্রমিক আহতর বিষয়টি তিনি এড়িয়ে যান।

এবিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মেজবাহ ফকির জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থানে আমরা পৌঁছায় এবং আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর